শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

শিল্প উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ২০৮ বার পঠিত

শিল্প উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) শিল্প উপদেষ্টার দপ্তরে এ সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়। ঢাকার ভারতীয় হাইক‌মিশন এ তথ‌্য জানায়।

হাইক‌মিশন জানায়, তারা অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগসমূহের উন্নয়নসহ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা করেন, যেগুলোর মাঝে ক্ষুদ্র ব্যবসাসমূহের উপকার ও টেকসই কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তারা খাদ্য প্রক্রিয়াকরণ ও সার সম্পর্কিত বিষয়ে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রসমূহ নিয়েও আলোচনা করেন যা কৃষকদের উপকারে আসতে পারে। এর মধ্যে ছিল ন্যানো-ফার্টিলাইজার প্রয়োগের ক্ষেত্রটিও, যে ক্ষেত্রটিতে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে।

হাই কমিশনার একে অপরের মানসমূহের সমন্বয় ও পারস্পরিক স্বীকৃতি সম্পর্কিত একটি সমঝোতার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দেন, যা উভয় পক্ষের বাণিজ্যকে ব্যাপকভাবে সাহায্য করবে ও দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি করবে।

Facebook Comments Box

Posted ০৪:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com