সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

অস্বাভাবিক হারে দর বাড়ায় ডিএসইর শোকজ

বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪   প্রিন্ট   ১৭০ বার পঠিত

অস্বাভাবিক হারে দর বাড়ায় ডিএসইর শোকজ

শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএমই খাতের হিমাদ্রি লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানির শেয়ার দাম বৃদ্ধির কারণ জানতে ডিএসই কর্তৃপক্ষ কোম্পানিটির কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠায়।

ডিএসইর চিঠির উত্তরে কোম্পানিটির পক্ষ থেকে ৩ ডিসেম্বর জানিয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২১ নভেম্বর হিমাদ্রি লিমিটেডের শেয়ার দাম ছিল ৯৯৭ টাকা ৪০ পয়সায়। যা ৩ ডিসেম্বর লেনদেন শেষে ক্লোজিং দাম হয়েছে ১ হাজার ৫২৪ টাকা ৭০ পয়সায়। কোম্পানিটির শেয়ার দাম এভাবে বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই।

Facebook Comments Box

Posted ০২:৩২ অপরাহ্ণ | বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com