অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ প্রিন্ট ১৭৮ বার পঠিত
রেকর্ড ডেটের পর আগামীকাল ৩ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন শুরু হবে। এগুলো হলো- সিঙ্গার বিডি, প্রাইম ফাইন্যান্স ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড এবং সিটি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।
আগামী ২২ এপ্রিল ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৯১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৫ টাকা ২৪ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৮১ পয়সা।
Posted ১২:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন