বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বিএসইসি’তে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

বুধবার, ০৬ আগস্ট ২০২৫   প্রিন্ট   ২০৫ বার পঠিত

বিএসইসি’তে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক অদ্য মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস, ২০২৫’ উপলক্ষে কমিশনের সকল গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়, দুপুর ১২ টায় কমিশনের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভার সূচনা হয়। বিএসইসি’র চেয়ারম্যান, খন্দকার রাশেদ মাকসুদ উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। বিএসইসি’র কমিশনারগণ, নির্বাহী পরিচালকগণ, পরিচালকরাসহ বিএসইসি’র সকল কর্মকর্তা-কর্মচারী অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

সভায় বিএসইসি’র চেয়ারম্যান, খন্দকার রাশেদ মাকসুদসহ বিএসইসি’র কমিশনাররা বক্তব্য রাখেন।

সভায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এর গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোচনা হয়। এছাড়াও সভায় সকল শহীদের আত্মত্যাগসহ সকলের অবদানের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

আলোচনা সভা শেষে সকল শহীদের আত্মার শান্তি এবং দেশের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএসইসি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ উপস্থিত সকলে উক্ত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

একইসাথে এদিন ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত র‌্যালিতে বিএসইসি’র চেয়ারম্যান, খন্দকার রাশেদ মাকসুদ এর নেতৃত্বে বিএসইসি’র সকল কমিশনার ও কর্মকর্তা-কর্মচারী যোগদান করেন।

Facebook Comments Box

Posted ০২:২৭ অপরাহ্ণ | বুধবার, ০৬ আগস্ট ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com