নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ প্রিন্ট ১৬৯ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) সাবেক কর্মকর্তা নুজহাত আনোয়ার।
এর আগে গত ১৮ ডিসেম্বর তাকে ডিএসইর এমডি হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এক বছরের বেশি সময় শূন্য থাকার পর রোববার (২৮ ডিসেম্বর) ডিএসইর নতুন এমডি হিসেবে নুজহাত আনোয়ার যোগদান করলেন।
সর্বশেষ ডিএসইতে এমডি হিসেবে দায়িত্ব পালন করেন বিএসইসির সাবেক কর্মকর্তা এটিএম তারিকুজ্জামান। দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় পুঁজিবাজারে অভিজ্ঞতা সম্পন্ন তারিকুজ্জামান গত বছরের ১৭ সেপ্টেম্বর পদত্যাগ করেন। এরপর থেকে ডিএসইর এমডি পদটি শূন্য ছিল।
Posted ০৪:২০ অপরাহ্ণ | রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com