নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ প্রিন্ট ৩৫১ বার পঠিত
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির ১১ কোটি ১৭ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৩২ লাখ ৬১ হাজার টাকার। ১০ কোটি ৩৩ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-সিটি ব্যাংক পিএলসি, ফাইন ফুডস, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এসিআই, সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ, লাভেলো আইসক্রিম এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
Posted ০৫:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com