নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ প্রিন্ট ৩০৬ বার পঠিত
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি ৭৫৭ বারে ১১ লাখ ২৭ হাজার ৪০০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৩৮ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা কপারটেক ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ২২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১০১ বারে ১৫ লাখ ৩৬ হাজার ৯৯১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ১৪ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৫৮ শতাংশ। ফান্ডটি ১৯৩ বারে ৮ লাখ ৯৪ হাজার ৭০৮ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭১ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজের ৫.৩৫ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৫.২৭ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৪.৪৯ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৪.০৩, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৩.৯৯, স্টান্ডার্ড ইন্স্যুরেন্সের ৩.৫৭ শতাংশ এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৩.৫৩ শতাংশ দর বেড়েছে।
Posted ০৫:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com