নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ প্রিন্ট ৩৯৮ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত এই ডিভিডেন্ড নির্ধারিত সময়ের মধ্যেই বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়া হয়েছে। ডিভিডেন্ড বিতরণকারী কোম্পানিগুলো হলো – তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, লিগ্যাসি ফুটওয়্যার, বিডি ল্যাম্পস, আর্গন ডেনিমস এবং ইভিন্স টেক্সটাইলস লিমিটেড। সংশ্লিষ্ট কোম্পানিগুলো জানিয়েছে, শেয়ারবাজারের নিয়মকানুন অনুসরণ করেই ডিভিডেন্ড পরিশোধের পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বিনিয়োগকারীদের সুবিধা বিবেচনায় নিয়ে কোম্পানিগুলো বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ক্যাশ ডিভিডেন্ড সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য মোট ১৬ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এর মধ্যে ১১ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। অপরদিকে, লিগ্যাসি ফুটওয়্যার তাদের শেয়ারহোল্ডারদের জন্য ০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে। এছাড়া, বিডি ল্যাম্পস এবং আর্গন ডেনিমস লিমিটেড উভয় কোম্পানিই একই অর্থবছরের জন্য ১০ শতাংশ করে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা ও বিতরণ করেছে। ইভিন্স টেক্সটাইলস লিমিটেড তাদের বিনিয়োগকারীদের জন্য ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে।
Posted ০৬:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com