বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

খাগড়াছড়ির রামগড়ে ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   প্রিন্ট   ৬০ বার পঠিত

খাগড়াছড়ির রামগড়ে ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়, রামগড় উপজেলার মোট ১৮২ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যার মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে এবং সদস্যদের মনোবল বৃদ্ধি করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাবা রোকেয়া বেগম এবং উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক জনাব আবুল কালাম। তারা উপস্থিত সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন এবং সবার খোঁজখবর নেন। এ সময় বক্তারা বলেন, আনসার ও ভিডিপি সদস্যরা দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, নির্বাচন পরিচালনা, বিভিন্ন জাতীয় ও স্থানীয় কর্মসূচিতে নিরাপত্তা প্রদানসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছেন। দেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের এই অবদানের স্বীকৃতি ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। তারা আরও বলেন, ভবিষ্যতেও আনসার ও ভিডিপি সদস্যদের কল্যাণে বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সদস্যদের পাশে থাকার চেষ্টা করা হবে।
ঈদ উপহার পেয়ে ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যারা আনন্দ প্রকাশ করেন। তারা বলেন, ঈদের আগে এই ধরনের উপহার পেয়ে তারা অত্যন্ত খুশি এবং এর মাধ্যমে তাদের প্রতি কর্তৃপক্ষের আন্তরিকতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। এ জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। উল্লেখ্য, আনসার ও ভিডিপি বাহিনী দেশের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী বাহিনী হিসেবে দীর্ঘদিন ধরে গ্রামাঞ্চলসহ বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

Facebook Comments Box
×

Posted ০৫:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com