মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১১ মার্চ ২০২৬   প্রিন্ট   ১৮ বার পঠিত

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার দুপুরে সংসদ থেকে বের হয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদের এই অধিবেশন জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক। দীর্ঘ ১৬-১৭ বছরের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণে আমরা উপনীত হয়েছি। কাল সেই ঐতিহাসিক দিন। ইনশাআল্লাহ, কালকে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে।

তিনি জানান, আগামীকাল সংসদ নেতা, প্রধানমন্ত্রী প্রারম্ভিক স্বাগত বক্তব্য রাখবেন। আমাদের জানামতে, যেহেতু স্পিকার ও ডেপুটি স্পিকার আজ পর্যন্ত চূড়ান্ত হয়নি। সে জন্য কে সভাপতিত্ব করবেন, বিধি মোতাবেক তিনি উপস্থাপন করবেন, আহ্বান করবেন একজনকে সভাপতিত্ব করার জন্য। তার সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। তারপর সংসদের বিধি মোতাবেক রাষ্ট্রপতি স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন।

এরপরে আবার অধিবেশন বসবে। সেই অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলীর প্যানেল চূড়ান্ত; তারপর শোক প্রস্তাব; শোক প্রস্তাবের ওপর আলোচনা; আইনমন্ত্রী ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপনের পর রাষ্ট্রপতির ভাষণ হবে। তার আগে সংসদের বিজনেস অ্যাডভাইজারি কমিটিসহ আরও কয়েকটি কমিটি হবে। রাষ্ট্রপতির ভাষণের পরে অধিবেশন মুলতবি হবে, জানান সালাহউদ্দিন।

এর আগে সকাল সোয়া ১১টার দিকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে ক্ষমতাসীন বিএনপির সংসদীয় দলের বৈঠক হয়।

বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং সংসদ অধিবেশনের শুরুতে কে সভাপতিত্ব করবেন—এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা ও সিদ্ধান্ত হওয়ার কথা।

Facebook Comments Box
×

Posted ০৪:০৫ অপরাহ্ণ | বুধবার, ১১ মার্চ ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com