|

Advertisement
×

স্বর্ণের দামে বড় পতন, ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন

শনিবার, ২১ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৪ বার পঠিত

স্বর্ণের দামে বড় পতন, ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববাজারে স্বর্ণের দামে টানা দরপতন অব্যাহত রয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) লেনদেনের একপর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার আশঙ্কা, শক্তিশালী ডলার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারবাজারে দরপতনের প্রভাবে মূল্যবান এই ধাতুর দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দিনের একপর্যায়ে স্পট গোল্ডের দাম কমে প্রতি আউন্স ৩ হাজার ৫০২ ডলার ৪৯ সেন্টে দাঁড়ায়। পরে বাংলাদেশ সময় শনিবার (২১ নভেম্বর) রাত ২টা ২৫ মিনিটে দাম ছিল ৩ হাজার ৫১৪ ডলার ৮ সেন্ট, যা আগের দিনের তুলনায় ৩ শতাংশ কম।

এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস স্বর্ণের দাম কমল। চলতি সপ্তাহে এখন পর্যন্ত বিশ্ববাজারে ধাতুটির দাম কমেছে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ। গত ২০ মার্চ শেষ হওয়া সপ্তাহের পর এটিই সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। অন্যদিকে, ডিসেম্বর মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য ৪ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫১৫ ডলার ৪০ সেন্টে স্থির হয়েছে।

বিশ্লেষকদের মতে, এআই খাতের শেয়ারবাজারে দরপতনের কারণে বিনিয়োগকারীরা লোকসান সামাল দিতে স্বর্ণের বিনিয়োগও বিক্রি করছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনা এবং ডলারের শক্তিশালী অবস্থান স্বর্ণের দামের ওপর চাপ তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যেও সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। ফিলাডেলফিয়া ফেডের প্রেসিডেন্ট আনা পলসন মূল্যস্ফীতির ঝুঁকির কথা উল্লেখ করে বলেছেন, পরিস্থিতি বিবেচনায় সুদের হার আরও বাড়ানোর প্রয়োজন হতে পারে। বাজার বিশ্লেষকদের হিসাবে, ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ার সম্ভাবনা ৯৬ শতাংশ।

শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। শুক্রবার রুপার দাম ৪ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪০ ডলার ৯৯ সেন্টে নেমেছে। প্লাটিনামের দাম কমেছে ৩ দশমিক ৪ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম কমেছে ২ দশমিক ১ শতাংশ।

তবে বাজার বিশ্লেষক জিম ওয়াইকফের ধারণা, আগামী কয়েক কার্যদিবসে স্বর্ণ ও রুপার দাম আরও কমতে পারে। যদিও খুব শিগগিরই এই দুই ধাতুর দামে নিম্নমুখী প্রবণতা থামতে পারে বলেও মনে করেন তিনি।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:১৪ অপরাহ্ণ | শনিবার, ২১ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com