শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভায় ২৭ শতাংশ লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬   প্রিন্ট   ২৫৫ বার পঠিত

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভায় ২৭ শতাংশ লভ্যাংশ অনুমোদন

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির ৪০তম বার্ষিক সাধারণ সভা গতকাল ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ২৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় কোম্পানির চেয়ারপরসন, স্পন্সর, বোর্ড অব ডিরেক্টরস-এর সদস্যবৃন্দ ও শেয়ারহোল্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধির প্রতি সবসময় সমর্থন ও সহযোগিতার জন্য শেয়ারহোল্ডারবৃন্দের প্রতি কোম্পানির চেয়ারপার্সন কৃতজ্ঞতা জানান। নিরবচ্ছিন্ন গ্রাহক পরিসেবা এবং ব্যবসায়িক পরিচালনা নিশ্চিত করতে যথাযথ ও আন্তরিক প্রচেষ্টার জন্য গ্রীন ডেল্টা পরিবারের সদস্যবৃন্দকেও তিনি অভিনন্দন ও ধন্যবাদ জানান।

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রতিষ্ঠার পর থেকে শীর্ষস্থানটি সুরক্ষিত করার জন্য সকল শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী।

এছাড়া সংকটময় পরিস্থিতিতে নিরলসভাবে কাজ করার জন্য গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। স্বয়ংক্রিয় গ্রাহক পরিসেবা, সর্বাঙ্গীণ ডিজিটালাইজড সল্যুশন, বীমা সংক্রান্ত বিবিধ গ্রাহকসেবা ভবিষ্যতে আরও উন্নত পদ্ধতিতে ও সফলভাবে সম্পাদনের বিষয়ে উচ্চাশা ব্যক্ত করার পাশাপাশি কোম্পানির সমৃদ্ধির জন্য আর্থিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে ধারাবাহিক উদ্ভাবন এবং সর্বোত্তম সেবা প্রদানের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

এছাড়াও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক নাসির এ চৌধুরী শেয়ারহোল্ডারদের ক্রমাগত সহায়তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কোম্পানি সেক্রেটারি মো. অলিউল্লাহ খান এফসিএস সভা সঞ্চালনা করেন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted` ৬:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

bankbimaarthonity.com |

প্রধান সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com