বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ডাচ্-বাংলা ব্যাংকের মুনাফা দ্বিগুণের বেশি, বাড়লো লভ্যাংশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   প্রিন্ট   ১১২ বার পঠিত

ডাচ্-বাংলা ব্যাংকের মুনাফা দ্বিগুণের বেশি, বাড়লো লভ্যাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি ২০২৫ অর্থবছরে উল্লেখযোগ্য আর্থিক সাফল্য অর্জন করেছে। ব্যাংকটির মুনাফা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে, যার প্রভাব পড়েছে বিনিয়োগকারীদের লভ্যাংশেও।

ব্যাংকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৯৬৫ কোটি টাকা। এর আগের বছরে এই মুনাফা ছিল ৪৭৩ কোটি টাকা, অর্থাৎ এক বছরের ব্যবধানে আয় প্রায় দ্বিগুণ হয়েছে।

এই শক্তিশালী পারফরম্যান্সের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি। এর মধ্যে ২৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। তুলনামূলকভাবে ২০২৪ সালে ব্যাংকটি মোট ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল, যার অর্ধেক ছিল নগদ এবং অর্ধেক স্টক।

ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৩০৭তম সভায় ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এই লভ্যাংশ ঘোষণা করা হয়। একই বৈঠকে ২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি থেকে মার্চ) সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও অনুমোদন করা হয়েছে। বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
আর্থিক সূচকগুলোতেও উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গেছে। ২০২৫ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৯৮ পয়সা, যা আগের বছরে ছিল ৪ টাকা ৯০ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৬২ টাকা ১৪ পয়সায়।

ব্যাংকটির মূলধন কাঠামোও আরও শক্তিশালী হয়েছে। ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন পর্যাপ্ততার হার (সিআরএআর) ২০২৫ সালে বেড়ে হয়েছে ১৭ দশমিক ১৩ শতাংশ, যা ২০২৪ সালে ছিল ১৩ দশমিক ৮৩ শতাংশ।

অন্যদিকে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত প্রতিবেদনে দেখা যায়, এই সময়ে ব্যাংকটির ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৭০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল মাত্র ৯২ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে এনএভিপিএস বৃদ্ধি পেয়ে হয়েছে ৬৪ টাকা ৮৪ পয়সা।

Facebook Comments Box

Posted ০৮:১৩ অপরাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com