সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার

রবিবার, ২৪ মে ২০২৬   প্রিন্ট   ২৩ বার পঠিত

ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার

পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষে দেশের পুঁজিবাজারে টানা সাত দিনের বিরতি শুরু হচ্ছে আগামীকাল সোমবার (২৫ মে) থেকে। এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম স্থগিত থাকবে। বাজার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদের সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত পুঁজিবাজারে কোনো লেনদেন হবে না। ফলে বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এক সপ্তাহের বিরতিতে যাচ্ছে।
ছুটি শেষে আগামী ১ জুন থেকে দেশের দুই শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চলবে। পরে পোস্ট ক্লোজিং সেশন দুপুর ২টা থেকে ২টা ৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ০৩:০১ অপরাহ্ণ | রবিবার, ২৪ মে ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com