নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৫ জুন ২০২৬ প্রিন্ট ১৯ বার পঠিত
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৩৬ বারে ৮ লাখ ৮৫ হাজার ৭৬৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৬৪ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ২৮ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ২৪ বারে ৬৪ লাখ ৩৩ হাজার ১৭৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৮৮ লাখ টাকা।তালিকার ৩য় স্থানে থাকা শাইন পুকুর সিরামিকসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৬৫৭ বারে ৪২ লাখ ৮৫ হাজার ৭০৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৩ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ৫.৭৬ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৫.১০ শতাংশ, গ্রীণ ডেল্টার ৪.৮০ শতাংশ, আইপিডিসির ৪.৬২ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৪.৫৮ শতাংশ, আল-হাজ টেক্সটাইলের ৪.৫৫ শতাংশ ও ন্যাশনাল ফিড মিলসের ৪.২২ শতাংশ শেয়ার দর বেড়েছে।
Posted ০৯:১৬ অপরাহ্ণ | সোমবার, ১৫ জুন ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com