নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৪ জুন ২০২৬ প্রিন্ট ১৮ বার পঠিত
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৭১ বারে ১৯ লাখ ৭৩ হাজার ২০৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৯৩ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৯০ বারে ৮ লাখ ১৬ হাজার ৭৬৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৯১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ২১ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯৫৭ বারে ২০ লাখ ৯৮ হাজার ৭২৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৫৯ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কেডিএস এক্সেসরিজের ৬.৫১ শতাংশ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ৬.৪৬ শতাংশ, আরামিট লিমিটেডের ৬.৩২ শতাংশ, ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টের ৬.১৬ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৬.০৬ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৫.৩৪ শতাংশ ও সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৫.৩২ শতাংশ দর বেড়েছে।
Posted ০৯:৩৬ অপরাহ্ণ | বুধবার, ২৪ জুন ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com