নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৭ জুন ২০২৬ প্রিন্ট ১৪ বার পঠিত
সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৯৯ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ১০৮ কোটি ৯১ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে সিটি জেনারেল ইন্স্যুরেন্স ১০ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা এপেক্স স্পিনিংয়ের ১৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ফাইন ফুডস ১৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে প্যারামাউন্ট টেক্সটাইল ১০ কোটি ৯০ লাখ, ডমিনেজ স্টিল ৮ কোটি ২৯ লাখ, গ্রামীণফোন ৬ কোটি ৯৭ লাখ, ব্যাংক এশিয়া ৬কোটি ৯৫ লাখ, ম্যারিকো ৪ কোটি ৮৭ লাখ, আইপিডিসি ফিন্যান্স ৪ কোটি ৭৪ লাখ ও বিকন ফার্মা ৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০১:৪৭ অপরাহ্ণ | শনিবার, ২৭ জুন ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com