নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 207 বার পঠিত
দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি’র ৪১তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্লাটফর্মে সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান কাজী হারুন অর রশিদ।
সভায় শেয়ারহোল্ডারগণ, ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম, কোম্পানির প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর আবু নাসের মোহাম¥দ আবদুজ জাহের সহ অন্যান্য পরিচালকবৃন্দ, চেয়ারম্যান অডিট কমিটি, চেয়ারম্যান এনআরসি, অডিটর, কমপ্লায়ান্স অডিটর, ইন্ডিপেন্ডেন্ট স্কুটিনাইজার এবং নির্বাহী পরিচালক ও কোম্পানি সেক্রেটারী উপস্থিত ছিলেন।
সভায় ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব, কোম্পানির পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও নিরীক্ষকগণের প্রতিবেদন পেশ করা হয়। শেয়ারহোল্ডারগণের পক্ষে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতক্রমে বার্ষিক হিসাব ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুমোদিত হয়।
সভায় ২০২৪-২৫ অর্থ বছরের আর্থিক ফলাফলের ভিত্তিতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য ৬৪% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।
শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে বক্তব্য রাখেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম। সভায় স্পন্সর পরিচালকগণের মধ্য থেকে কাজী হারুন অর রশিদ ও প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হন।
জাতীয় রাজস্ব কোষাগারে কর ও ভ্যাট বাবদ কোম্পানি ১ জুলাই, ২০২৪ থেকে ৩০ জুন, ২০২৫ পর্যন্ত ২১৮ কোটি ৬ লাখ ৬৬ হাজার ৯৬৬ টাকা প্রদান করে জাতীয় অর্থনীতি বিকাশে উল্লেখযোগ্য অবদান রেখেছে।
Posted ৩:৪৩ অপরাহ্ণ | রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy