|

Advertisement
×
পপুলার লাইফ ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত

২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ২০ বার পঠিত

২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সমাপ্ত ৩১ ডিসেম্বর, ২০২৫ অর্থবছরের ২৬ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর, ২০২৬) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি এ সভা সম্পন্ন হয়। সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ২০২৫ অর্থবছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী উক্ত সভায় সভাপতিত্ব করেন।

সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান কবির আহমেদ, কোম্পানির সাবেক চেয়ারম্যান আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান ও পরিচালক মোঃ মোতাহার হোসেন, উদ্যোক্তা পরিচালক শহাজাদা মাহমুদ চৌধুরী, পরিচালক মোহাম্মদ আমির হোসেন চৌধুরী, বেগম নূর জাহান আহমেদ ও বেগম ফারজানা জাহান আহমেদ, স্বতন্ত্র পরিচালক ড. মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া, মোহাম্মদ আতিক আকবর, মোস্তফা জামাল হোসেন এফসিএ এবং ড. মোনালিসা মনোয়ার, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির।

সভায় প্রকাশিত ২০২৫ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ১.৪৭ টাকা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৭৮.১০ টাকা। এছাড়া সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে (১৮.৮৬) টাকা। কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডারদের জন্য নিয়মিত ক্যাশ ডিভিডেন্ড বা নগদ লভ্যাংশ প্রদান করে আসছে। তারই ধাবরাবাহিকতায় কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২০% ক্যাশ ডিভিডেন্ড (অর্থাৎ প্রতি শেয়ারে ২.০০ টাকা) ঘোষণা করেছে। এই লভ্যাংশ প্রাপ্তির রেকর্ড ডেট ছিল ২০ জুলাই, ২০২৬। ঘোষিত এই লভ্যাংশ আগামী ২২ অক্টোবর, ২০২৬ তারিখে যোগ্য শেয়ারহোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। ডিভিডেন্ড ইল্ড : বর্তমানে কোম্পানির শেয়ার মূল্যের ওপর ভিত্তি করে এর ট্রেইলিং ডিভিডেন্ড ইল্ড আনুমানিক ৩.১% থেকে ৩.৬%।

ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এই সভায় কোম্পানির বিপুলসংখ্যক সাধারণ শেয়ারহোল্ডার যুক্ত হন এবং কোম্পানির আর্থিক অগ্রগতির প্রশংসা করে সর্বসম্মতিক্রমে উত্থাপিত আলোচ্যসূচিগুলো অনুমোদন দেন।

Facebook Comments Box

Posted ০৮:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com