নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৯ ডিসেম্বর ২০২০ প্রিন্ট ৪৬৩ বার পঠিত
গ্রাহকদেরকে আরও উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে দেশের অন্যতম শীর্ষ ব্রোকারহাউজ ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড স্টক এক্সচেঞ্জের এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) ব্যবস্থায় যুক্ত হচ্ছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি আজ সোমবার (৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ ও কোয়ান্ট বাংলাদেশ লিমিটেডের সাথে একটি চুক্তি সই করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ; ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি (ইউএফটিসি) লিমিটেডের চেয়ারম্যান আব্দুল আওয়াল এবং কোয়ান্ট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাতেক বি-নাজের ইবনে সিনহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন৷
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসই’র উপ মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান ও মোঃ শফিকুর রহমান, ইউনাইটেড ফিনান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেডের পরিচালক হাসান জাবেদ চৌধুরী এবং কোয়ান্ট বাংলাদেশ লিমিটেডের পরিচালক আহসান উল্লাহ রাজুসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ, বিশ্বের অন্যান্য স্টক এক্সচেঞ্জের সাথে সঙ্গতি রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) চালুর উদ্যোগ গ্রহণ করে৷ এরই প্রেক্ষিতে ২৪টি ব্রোকারহাউজ নাসডাক এর ম্যাচিং ইঞ্জিনে এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন করার জন্য ডিএসইতে আবেদন করে৷এরই অংশ হিসেবে আজ ইউএফটিসি আলোচিত চুক্তি সই করেছে।
Posted ০৪:৩২ অপরাহ্ণ | বুধবার, ০৯ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com