নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ০৩ জুলাই ২০২০ প্রিন্ট ১১১৭ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেডের গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ১ টাকা ৭৪ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৫৭ পয়সা।
সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ২ টাকা ১০ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৫৭ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৬৬ পয়সা।
আগামী ২০ আগস্ট, বৃহস্পতিবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানির ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণ ও লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ জুলাই, সোমবার।
Posted ০৫:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ জুলাই ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com