সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

করোনা : পুঁজিবাজার বন্ধ ১০ দিন

বিবিএনিউজ.নেট   |   বুধবার, ২৫ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   506 বার পঠিত

করোনা : পুঁজিবাজার বন্ধ ১০ দিন

দেশের করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মতো পুঁজিবাজারও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের পুঁজিবাজারে অফিশিয়াল কাজের পাশাপাশি লেনদেন বন্ধ থাকবে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে৷ সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে ডিএসই’র ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সব দাপ্তরিক কাজ বন্ধ থাকবে৷

এর আগে, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ আগামী ২৯ মার্চ, রোববার থেকে ২ এপ্রিল, বৃহস্পতিবার পর্যন্ত ৫ কার্যদিবস স্টক এক্সচেঞ্জ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে করোনা ভাইরাস প্রতিরোধে স্টক এক্সচেঞ্জ বন্ধ রাখার জন্য নোটিশ আসে। এরপর ডিএসইর পর্ষদ প্রতিষ্ঠানটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকে থেকেও দশদিন সব ধরনের লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।

এদিকে করোনা প্রতিরোধে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই ছুটির সঙ্গে মিল রেখে সরকারি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১০ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার।

Facebook Comments Box

Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ মার্চ ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।