শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

ক্রেতা থাকলেও বিক্রেতা নেই ৫ কোম্পানির শেয়ারে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   443 বার পঠিত

ক্রেতা থাকলেও বিক্রেতা নেই ৫ কোম্পানির শেয়ারে

ক্রেতা থাকলেও বিক্রেতা নেই পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির শেয়ারে। কোম্পানিগুলো হলো- ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, নিটল ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, কেয়া কসমেটিকস এবং রূপালী ইন্স্যুরেন্স। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) লেনদেন শুরু কিছু সময় পর কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা শূণ্য হয়ে পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন শুরু হয়েছে। প্রথম দিন কোম্পানিটির অ্যাডজাস্ট ওপেনিং প্রাইস ছিল ২৫২ টাকায়। আর শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৭৮ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৭৮ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১২৬ টাকা বা ৫০ শতাংশ বেড়েছে।
নিটল ইন্স্যুরেন্স : মঙ্গলবার নিটল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৫.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫৮ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬১.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.৫০ টাকা বা ৯.৮৭ শতাংশ বেড়েছে।
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স : মঙ্গলবার পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৪.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৬.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৪০ টাকা বা ৯.৮৩ শতাংশ বেড়েছে।
কেয়া কসমেটিকস : মঙ্গলবার কেয়া কসমেটিকসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৬.৪০ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৬০ টাকা বা ৯.৩৭ শতাংশ বেড়েছে।
রূপালী ইন্স্যুরেন্স : মঙ্গলবার রূপালী ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৮.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৮.৯০ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৮০ টাকা বা ৯.৬৮ শতাংশ বেড়েছে।

Facebook Comments Box

Posted ১:৫৫ অপরাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।