|

Advertisement
×

গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

রবিবার, ৩১ অক্টোবর ২০২১   প্রিন্ট   ২২৯৮ বার পঠিত

গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিতভাবে আয় হয়েছে এক টাকা ৭৬ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১০ পয়সা।

এদিকে প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির সমন্বিতভাবে ইপিএস হয়েছে ৫ টাকা ৬৩ পয়সা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩ টাকা ৫৩ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬৮ টাকা ৭৩ পয়সা।

 

Facebook Comments Box

Posted ১০:৫০ পূর্বাহ্ণ | রবিবার, ৩১ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com