|

Advertisement
×

ঘন কুয়াশায় ঢাকা রাজধানী

মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২০   প্রিন্ট   ৫৯১ বার পঠিত

ঘন কুয়াশায় ঢাকা রাজধানী

হঠাৎ রাজধানী ঢাকা পড়েছে ঘন কুয়াশার চাদরে। কুয়াশার দেয়ালে কয়েক হাত দূরের দৃশ্য দেখা দুরূহ হয়ে পড়েছে। সূর্যের দেখা না মেলায় রাজধানীতে চলাচলকারী গাড়িগুলোকে পথ দেখাচ্ছে হেডলাইট। পাশাপাশি কুয়াশায় বিমানবন্দরে বন্ধ রয়েছে প্লেন ওঠানামা।

আজ মঙ্গলবার সকাল থেকে এমন দৃশ্যের দেখা মিলছে পুরো রাজধানীজুড়ে।

তবে থেমে নেই কর্মজীবী মানুষের চলাচল। জীবিকার তাগিদে তারা নির্ধারিত সময়েই বেরিয়ে পড়েছেন রাস্তায়।

আবহাওয়া অধিদফতর বলছে, শীতে তাপমাত্রা কমে যাওয়ায় সকাল থেকে কুয়াশা বেড়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমবে যাবে। বর্তমানে ঢাকার তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করেছে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, শীতে তাপমাত্রা কমে সোমবার দিনগত রাত থেকেই কুয়াশা শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে।

তিনি বলেন, দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭ দশমিক ৮ ডিগ্রি বিরাজ করছে। আর ঢাকার তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহী, রংপুর বিভাগ ও যশোর এবং কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এদিকে কুয়াশায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ওঠানামা বন্ধ রয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৫৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com