শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

ঘরে বসে ‘অ্যাপ’ এর মাধ্যমে সিটি ব্যাংকের অ্যাকাউন্ট খোলা যাবে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৮ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   443 বার পঠিত

ঘরে বসে ‘অ্যাপ’ এর মাধ্যমে সিটি ব্যাংকের অ্যাকাউন্ট খোলা যাবে

যেসব গ্রাহকের জাতীয় পরিচয়পত্র আছে তারা এ অ্যাপ দিয়ে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ব্যাংকের কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়াই তাৎক্ষণিক সিটি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন। এজন্য ‘সিটি এখনই অ্যাকাউন্ট’ অ্যাপ চালু করেছে সিটি ব্যাংক। আইফোন এবং অ্যান্ড্রয়েড উভয় ধরনের মোবাইল ফোনের জন্যই অ্যাপটি চালু করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রদত্ত নীতিমালার আলোকে ‘সিটি এখনই অ্যাকাউন্ট’ অ্যাপ তৈরি করা হয়েছে। এ অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। প্রথমে গ্রাহকদের গুগল প্লে-স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করতে হবে। প্রথমে গ্রাহককে অ্যাকাউন্টের ধরন বেছে নিতে হবে। এরপর ওটিপি-র মাধ্যমে গ্রাহকের মোবাইল নম্বর যাচাই করা হবে। পরের ধাপে গ্রাহককে জাতীয় পরিচয়পত্রের উভয় পাশের ছবি আপলোড করতে হবে। এরপর গ্রাহককে তার একটি সেলফি তুলে সেটি যাচাইয়ের পর গ্রাহককে আরও কিছু তথ্য দিতে হবে। তাকে প্রোডাক্ট ও ব্যাংক শাখা বাছাই করতে হবে। এরপরই গ্রাহক তার অ্যাকাউন্ট খুলতে পারবেন। খোলার সঙ্গে সঙ্গে গ্রাহক তার অ্যাকাউন্ট নম্বর এবং তাৎক্ষণিক ব্যাংকিং লেনদেন শুরু করতে পারবেন।

এ বিষয়ে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, ই-কেওয়াইসি সিটি ব্যাংকের একটি যুগান্তকারী উদ্যোগ। এর মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ডিজিটাল প্ল্যাটফর্মের সাহায্যে ব্যাংকিং সেবা পৌঁছানোর দ্বার উন্মুক্ত হলো।

তিনি আরও বলেন, করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে এ অ্যাপ মানুষকে ঘরের বাইরে না এসেই ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ দিল। ফলে মানুষের নিরাপত্তাও নিশ্চিত হবে।

Facebook Comments Box

Posted ৬:৪৭ অপরাহ্ণ | রবিবার, ১৮ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।