|

Advertisement
×

জেনিথ লাইফের সঙ্গে ডিজিইপে’র চুক্তি

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ১৭ বার পঠিত

জেনিথ লাইফের সঙ্গে ডিজিইপে’র চুক্তি

অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিজিইপে লিমিটেডের সঙ্গে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসিরর অনলাইনে প্রিমিয়াম সংগ্রহ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম নুরুজ্জামান এবং ভাইস প্রেসিডেন্ট ও হেড অব আইটি মোহাম্মদ জুয়েল মুন্সী।

ডিজিইপে লিমিটেড-এর পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মেজর (অবঃ) ডা. নাসির উদ্দিন আহমেদ, রেগুলেটরি অ্যাডভাইজার দেবপ্রসাদ দেবনাথ, হেড অব সেলস মোহাম্মদ মাসুদুজ্জামান সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ চুক্তির আওতায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর সম্মানিত গ্রাহকরা ডিজিইপে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সহজ, দ্রুত ও নিরাপদভাবে অনলাইনে তাদের বীমা প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন।

Facebook Comments Box

Posted ০৬:৫৪ অপরাহ্ণ | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com