মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

চা উৎপাদন বেড়েছে নীলগিরিতে

রবিবার, ০৩ মার্চ ২০১৯   প্রিন্ট   ১১৬০ বার পঠিত

চা উৎপাদন বেড়েছে নীলগিরিতে

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর পাহাড়ি জেলা নীলগিরি। চা উৎপাদন ও বিপণনের জন্য এ জেলার বিশেষ খ্যাতি রয়েছে। দক্ষিণ ভারতের জেলাগুলোর মধ্যে নীলগিরিতে পানীয় পণ্যটির উৎপাদন সবচেয়ে বেশি হয়। উৎপাদন প্রবৃদ্ধির মধ্য দিয়ে চলতি বছর শুরু করেছেন এখানকার চা উৎপাদনকারীরা। টি বোর্ড অব ইন্ডিয়ার প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের জানুয়ারিতে নীলগিরির বাগানগুলোয় চা উৎপাদন এক বছর আগের একই সময়ের তুলনায় ১৫ শতাংশের বেশি বেড়েছে। খবর বিজনেস লাইন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের জানুয়ারিতে নীলগিরির বাগানগুলোয় সব মিলিয়ে ৮ লাখ ৪০ হাজার কেজি চা উৎপাদন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক শূন্য ৭ শতাংশ বেশি। ২০১৮ সালের জানুয়ারিতে এ জেলায় মোট ৭ লাখ ৩০ হাজার কেজি চা উৎপাদন হয়েছিল। সেই হিসাবে, এক বছরের ব্যবধানে নীলগিরির বাগানগুলোয় পানীয় পণ্যটির উৎপাদন বেড়েছে ১ লাখ ১০ হাজার কেজি। চলতি মাসেও নীলগিরিতে চা উৎপাদনে প্রবৃদ্ধি বজায় থাকতে পারে।

Facebook Comments Box

Posted ০৬:৩১ অপরাহ্ণ | রবিবার, ০৩ মার্চ ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com