|

Advertisement
×
নন-লাইফ টেকনিক্যাল কমিটির সভা

জিরো পার্সেন্ট কমিশন ও মাঠকর্মীদের অভিন্ন বেতন কাঠামোর প্রস্তাব

সোমবার, ২৮ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ২৫৬ বার পঠিত

জিরো পার্সেন্ট কমিশন ও মাঠকর্মীদের অভিন্ন বেতন কাঠামোর প্রস্তাব

বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র নন-লাইফ টেকনিক্যাল কমিটির প্রথম সভা রোববার (২৭ অক্টোবর) রাজধানীর মহাখালীতে এসকেএস টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির আহবায়ক ও সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিক শামীম এতে সভাপতিত্ব করেন।

সভায় নন-লাইফ খাতে চলমান সমস্যা উত্তোরণ এবং অনিয়ম বন্ধে সর্বোসম্মতভাবে ৩টি প্রস্তাব গৃহীত হয়। যেগুলো ফোরামের মাধ্যমে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) দফতরে পেশ করা হবে।

প্রথমত: নন লাইফ বীমা খাতে অনিয়মের মূল সমস্যা অনিয়ন্ত্রিত কমিশন প্রথা যেটি বীমা কোম্পানিগুলোকে অর্থিকভাবে দুর্বল করছে এবং নানাবিধ অনিয়মের জন্য সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বিধায় জিরো পার্সেন্ট কমিশনের প্রস্তাব পেশ করা হয়।

দ্বিতীয়ত: মার্কেটিংয়ে নিয়োজিত কর্মীদের জন্য একটি অভিন্ন (বেতন কাঠামো) পে-স্কেলের প্রস্তাব করা হয়।

তৃতীয়ত: এসব প্রস্তাবসমূহ বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপকভাবে ভাবে প্রচার প্রচারণার উদ্দোগ গ্রহণের প্রস্তাব করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির সিইও ড. এ কে এম সারোয়ার জাহান জামিল, ঢাকা ইন্স্যুরেন্সের সিইও বায়েজিদ মুজতবা সিদ্দিকী, প্রভাতী ইন্স্যুরেন্সের সিইও মো জাহিদুল ইসলাম, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের সিইও মো. নূরে আলম সিদ্দিকী, কর্ণফুলী ইন্স্যুরেন্সের সিইও এএনএম ফয়জুল করিম মুন্সী; ইসলামী কর্মাশিয়াল ইন্স্যুরেন্স কোম্পানির সিইও কাজী মোকাররম দস্তগীর, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানির সিইও এস এম শহিদুল্লাহ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের সিইও সাজ্জাদ ইয়াহিয়া, ইস্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও হাসান তারেক এবং স্ট্যান্ডার্ড ইন্সরেন্সের সিইও আব্দুল মতিন প্রমুখ।

Facebook Comments Box
বিষয় :

Posted ০৭:১৭ অপরাহ্ণ | সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com