|

Advertisement
×

ডিএসইতে প্রাথমিক গণপ্রস্তারের নিয়ম পরিবর্তন বিষয়ে মতবিনিময়

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫   প্রিন্ট   ২৮৮ বার পঠিত

ডিএসইতে প্রাথমিক গণপ্রস্তারের নিয়ম পরিবর্তন বিষয়ে মতবিনিময়

ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃক আয়োজিত পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি, ডিবিএ, বিএপিএলসি, মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন, গ্রুপ অব কোম্পানিজ এবং মাল্টিন্যাশনাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে আজ (১৭ জুলাই ২০২৫ তারিখে) ডিএসই ট্রেনিং একাডেমিতে Capital Market Reform: Proposed Changes in Initial Public Offering (IPO) Rules-এর উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷

সভায় উপস্থিত ছিলেন ডিএসইর পরিচালক অধ্যাপক মেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ কামরুজ্জামান, সৈয়দ হাম্মাদুল করীম, মিনহাজ মান্নান ইমন, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আসাদুর রহমান, এফসিএস, সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক, এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, ডিবিএ’র প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, বিএপিএলসি’র নির্বাহী সদস্য মো. কায়সার হামিদ এবং বিএমবিএ’র প্রেসিডেন্ট মাজেদা খাতুন।

ডিএসই’র সিওও ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস শুরুতে সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিএসইসি কর্তৃক গঠিত ট্রাস্কফোর্স আইপিও রুল পরিবর্তনের প্রস্তাবনা কমিশনে জমা দিয়েছে। কমিশন এ বিষয়ে সকল স্টেকহোল্ডারদের মতামত চেয়েছে। সে অনুযায়ী ডিএসই’র পরিচালনা পর্ষদ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মতামত নিয়ে একটি প্রস্তাবনা জমা দিবে৷ কোম্পানিগুলো আইপিওতে আসতে না চাওয়ার কারণ, কী কী পদক্ষেপ নিলে কোম্পানিগুলো মার্কেটে আসতে আগ্রহী হবে, এই বিষয়গুলো আলোচনা করে পুঁজিবাজারের উন্নয়নের জন্য একটি যুগপোযোগি রুলস করার জন্যই আজকের এই অনুষ্ঠান।

সভার শুরুতেই  Stakeholders’ Consultation – Capital Market Reform: Proposed Changes in Initial Public Offering (IPO) Rules-এর উপর পেপার উপস্থাপন করেন লিষ্টিং ডিপার্টমেন্টের সহকারী মহাব্যবস্থাপক মো. রবিউল ইসলাম৷ তিনি আইপিওর ক্ষেএে প্রসেস ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন এবং খরচ, ডিজিটালাইজেশন, স্টক এক্সচেঞ্জের বিভিন্ন প্রস্তাব, আইপিও’র সঠিক মূল্য নির্ধারণ, প্যানেল অডিটর, বর্তমান নিয়ম কানুন ও প্রস্তাবনা, আইপিও অনুমোদনের সময়সীমা ইত্যাদি বিষয় উপস্থাপন করেন।

সভায় বক্তারা বাজারে আইপিও না আসার বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরেন। এরমধ্যে অন্যতম হল- আইপিও অনুমোদন প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা, বর্তমানে তালিকাভুক্ত কোম্পানির চেয়ে ক্ষেত্র বিশেষে অতালিকাভুক্ত কোম্পানির ইনসেনটিভের পরিমান বেশি থাকা, তালিকাভুক্তির পর কমপ্লায়েন্সের অধিক খরচ, তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে করের নূন্যতম পার্থক্য, কমপ্লায়েন্সের বিভিন্ন বিষয় ডিজিটালাইজেড না করা, ভাল ও ব্লুচিপ কোম্পানির জন্য কোন গ্রীন চ্যানেল না থাকা, স্টার্টআপ কোম্পানির সঠিক ভ্যালুয়েশনের পদ্ধতি না থাকা, প্লেসমেন্ট শেয়ারের ক্ষেত্রে অস্বচ্ছতা ও বুকবিল্ডিং সিস্টেমের সীমাবদ্ধতা ইত্যাদি।

এছাড়াও বক্তাগণ বলেন, ভালো কোম্পানি বাজারে আনার ক্ষেত্রে বর্তমান কোম্পানি আইনকেও যুগোপযোগি করা, স্পন্সরের সংজ্ঞা, পোস্ট লিস্টিংয়ে কমপ্লায়েন্সগুলোকেও যুযোগপযোগী করা এবং স্টার্টআপ কোম্পানির জন্য একটি আলাদা প্ল্যাটফর্ম করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

Posted ০৮:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com