সোমবার ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ডিএসইতে সাড়ে ৩ মাসে সবচেয়ে সর্বনিম্ন লেনদেন

বুধবার, ১৮ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৪২১ বার পঠিত

ডিএসইতে সাড়ে ৩ মাসে সবচেয়ে সর্বনিম্ন লেনদেন

দেশের উভয় পুজিবাজারে আজ সূচকের পাশাপাশি কমেছে লেনদেন। এদিন বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ডিএসইতে আজ ৫৪৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ৩ মাস ১৮ দিন বা ৭৬ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে চলতি বছরের ২৯ জুলাই আজকের চেয়ে কম লেনদেন হয়েছে। ওইদিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৯৯ কোটি ৫২ লাখ টাকার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৯৭ পয়েন্ট কমে ৪ হাজার ৮৮৭.১২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৩৯ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৪.২৫ পয়েন্ট এবং সিডিএসইসি ২.৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১২৬.৫৫ পয়েন্ট, ১৬৯৯.৭৭ এবং ১০০০.২৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৯টির বা ২৫.৫৮ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৭৪টির বা ৫১.৯৪ শতাংশের এবং ৮২টি বা ২৪.৪৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬০.৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৯৮৫.৩৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৭টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির দর। আজ সিএসইতে ২৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৫:০৬ অপরাহ্ণ | বুধবার, ১৮ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com