অনলাইন ডেস্ক
রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪ প্রিন্ট ১৮৫ বার পঠিত
আজ ০১ ডিসেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আইসিবি ২য় এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩০ পয়সা বা ৪.৬৮ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৬ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তাকাফুল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের তুলনায় কমেছে ১ টাকা ৫০ পয়সা বা ৪.২২ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৪ টাকায় লেনদেন হয়েছে।
আর ১ টাকা ৮০ পয়সা বা ৩.৯৫ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪৩ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নর্দার্ন ইন্স্যুরেন্সের ৩.৮২ শতাংশ, বিআইএফসির ৩.৮০ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৩.৭০ শতাংশ, বিএসসির ৩.৪১ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৩.৩৮শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৩.৩৪ শতাংশ এবং তুংহাই নিটিংয়ের ৩.১২ শতাংশ দর কমেছে।
Posted ০৫:৫১ অপরাহ্ণ | রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com