সোমবার ১৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

ডেসকোর ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

  |   মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   145 বার পঠিত

ডেসকোর ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) তথ্য প্রকাশ করা হয়েছে। কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১২ টাকা ৭২ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি ১৩ টাকা ৬১ পয়সা লোকসান হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১৫ টাকা ৪৯ পয়সা। আগের অর্থবছরে ক্যাশ ফ্লো ছিল ৮ টাকা ৭২ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৭ টাকা ৯২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জানুয়ারি, সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।

 

Facebook Comments Box

Posted ১:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।