|

Advertisement
×

দর বাড়ার শীর্ষে নিটল ইন্স্যুরেন্স

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪৮৮ বার পঠিত

দর বাড়ার শীর্ষে নিটল ইন্স্যুরেন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নিটল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৮৪ বারে ২৩ লাখ ৫৪ হাজার ৩০১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৮৮ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ১ হাজার ৪৫০ বারে ২১ লাখ ৯১ হাজার ৫৬২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ১২ লাখ টাকা।
তৃতীয়স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৪২ শতাংশ। কোম্পানিটি ২২৮ বারে ৪৫ হাজার ৮৯৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সেলভো কেমিক্যালের ৭ দশমিক ১৮ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৮০ শতাংশ, ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৬ দশমিক ৫২ শতাংশ, ফাইন ফুডসের ৬ দশমিক ২০ শতাংশ, কনটিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৭৮ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৭৬ শতাংশ ও বিডি থাইয়ের ৫ দশমিক ৩৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Facebook Comments Box

Posted ০৭:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com