সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

নারী উদ্যোক্তাদের ১৫ কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন

বিবিএনিউজ.নেট   |   শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   654 বার পঠিত

নারী উদ্যোক্তাদের ১৫ কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন

সর্বোচ্চ নয় শতাংশ সুদে দেশের নারী উদ্যোক্তাদের বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্সিংয়ের মাধ্যমে ১৫ কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন। এলক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে মাইডাস ফাইন্যান্সিংয়ের সঙ্গে পৃথক দু’টি চুক্তি স্বাক্ষর করেছে এসএমই ফাউন্ডেশন।

বৃহস্পতিবার ফাউন্ডেশনের নির্বাহী সভাকক্ষে ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম এবং মাইডাস ফাইন্যান্সিংয়ের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান এসব চুক্তি সই করেন।

চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছরে সারাদেশের উৎপাদন সেবা খাতের নারী উদ্যোক্তারা পাবেন ১০ কোটি টাকা এবং বগুড়া লাইট ইঞ্জিনিয়ারিং ক্লাস্টারের উদ্যোক্তারা ঋণ পাবেন পাঁচ কোটি টাকা। প্রত্যেক উদ্যোক্তা সর্বনিন্ম এক লাখ টাকা থেকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ নিতে পারবেন। চলতি মূলধন, মূলধনী যন্ত্রপাতি ক্রয়, টেকনোলজি উন্নয়ন ও সিজনাল এ ঋণের মেয়াদ তিন বছর। এখন পর্যন্ত এসএমই সাতটি চুক্তির আওতায় মাইডাস ফাইন্যান্সিং ঢাকার ধোলাইখাল ও বগুড়া লাইট ইঞ্জিনিয়ারিং ক্লাস্টার এবং তরুণ ২১১ উদ্যোক্তাকে ১০ কোটি ৬৬ লাখ টাকা ঋণ দিয়েছে এসএমই ফাউন্ডেশন।

এর আগে এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং প্রোগ্রাম সম্প্রসারণের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের অনুকূলে ৫০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল অনুমোদন করে বাংলাদেশ ব্যাংক এবং এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে চুক্তিনামা স্বাক্ষর করা হয়েছে।

জানা গেছে, গত ১১ বছরে এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং প্রোগ্রামের আওতায় দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত ৩১টি ক্লাস্টার ও ক্লায়েন্টেল গ্রুপের ১৮৫৭ উদ্যোক্তাকে ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ৯২ কোটি টাকা ঋণ দিয়েছে এসএমই ফাউন্ডেশন। এর মধ্যে ১৩৪৫ জন পুরুষ উদ্যোক্তা এবং বাকি ৫১২ জন নারী উদ্যোক্তা। যে ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ বিতরণ করা হয় সেগুলো হলো, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনআরবি ব্যাংক, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক আর ২টি আর্থিক প্রতিষ্ঠান হলো মাইডাস ফাইন্যান্সিং আইডিএলসি ফাইন্যান্স।

Facebook Comments Box

Posted ১:০৮ অপরাহ্ণ | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।