বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

প্রথম প্রান্তিকে আয় কমলেও দ্বিতীয় প্রান্তিকে বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ০৯ আগস্ট ২০২০   প্রিন্ট   ৪৬১ বার পঠিত

প্রথম প্রান্তিকে আয় কমলেও দ্বিতীয় প্রান্তিকে বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির প্রথম প্রান্তিকে আয় কমলেও দ্বিতীয় প্রান্তিকে বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ কোম্পানির প্রিমিয়াম আয় কমেছে। কোম্পানিটির প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২০২০) ১৪ কোটি ৭১ লাখ টাকার কনসুলেটেড প্রিমিয়াম আয় কমেছে। আগের বছর একই সময় কমেছিল ৭ কোটি ৪৪ লাখ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানির কনসুলেটেড লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৭৮৭ কোটি ৬১ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল এক ৮২৯ কোটি ৮২ লাখ টাকা।
অন্যদিকে, দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির প্রিমিয়াম আয় বেড়েছে। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২০২০) এক কোটি ৭৬ লাখ টাকার কনসুলেটেড প্রিমিয়াম আয় বেড়েছে। আগের বছর একই সময় কমেছিল ১০ কোটি ৫১ লাখ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানির কনসুলেটেড লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮৯ কোটি ৩৮ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল ৮১৯ কোটি ৩০ লাখ টাকা।
এদিকে ৬ মাসে কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে ১২ কোটি ৯৪ লখ টাকা। আগের বছর একই সময় ছিল ১৭ কোটি ৯৬ লাখ টাকা।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted` ৩:১৯ অপরাহ্ণ | রবিবার, ০৯ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com