নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 222 বার পঠিত

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব লোকাল অফিস মো. মনজুরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি রোগে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন। মো. মনজুরুল ইসলাম বাংলাদেশ নন-লাইফ ইন্স্যুরেন্স ইনচার্জ অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সভাপতি ছিলেন।
পেশাগত জীবনে তিনি দীর্ঘদিন এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স ও সর্বশেষ প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানিতে অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে নন-লাইফ ইন্স্যুরেন্সের ইনচার্জদের সংগঠিত করে একটি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠায় তিনি অনন্য ভূমিকা রেখেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন পূত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Posted ৩:১১ অপরাহ্ণ | সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
bankbimaarthonity.com | rina sristy


