|

Advertisement
×

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

বুধবার, ০২ জুলাই ২০২৫   প্রিন্ট   ২৮৯ বার পঠিত

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের প্রকৌশল খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ৫২.৫০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২৫ সালের ৩১ মার্চর সমাপ্ত বছরের (এপ্রিল-মার্চ) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (৩০ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পরিষদের বৈঠকে গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ আগস্ট ডিজিটাল প্ল্যটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ জুলাই।

২০২৫ সালের ৩১ মার্চ সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭২.৬৬ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা ছিল ৬৯.৯২ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩৩.৪২ টাকা।

এর আগে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

বুধবার কোম্পানির শেয়ার লেনদেনে কোনো সীমা থাকছে না।

Facebook Comments Box

Posted ০৯:৪১ অপরাহ্ণ | বুধবার, ০২ জুলাই ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com