শনিবার ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

বিএসইসি অনলাইনে জমা দেয়া যাবে মাসিক ও ত্রৈমাসিক রিপোর্ট

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ জুন ২০২০   |   প্রিন্ট  

বিএসইসি অনলাইনে জমা দেয়া যাবে মাসিক ও ত্রৈমাসিক রিপোর্ট

এতদিন ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো এই সুযোগের অন্তর্ভুক্ত ছিল। পুঁজিবাজারকে ডিজিটাইজেশন প্রক্রিয়ার অংশ হিসেবে বিএসইসি এই সুবিধার পরিধি বাড়িয়েছে ।এখন থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনলাইনে ক্রেডিট রেটিং কোম্পানি ও সিকিউরিটিজ কাস্টোডিয়ান প্রতিষ্ঠানও অনলাইনে তাদের মাসিক ও ত্রৈমাসিক রিপোর্ট জমা দিতে পারবে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

আজ মঙ্গলবার (৩০ জুন) বিএসইসিতে অনলাইন ক্রেডিট রেটিং কোম্পানি ও সিকিউরিটিজ কাস্টোডিয়ানের রিপোর্ট জমাদান সংক্রান্ত এক অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এই ঘোষণা দিয়েছেন।

আগামীকাল বুধবার (১ জুলাই) থেকে ক্রেডিট রেটিং কোম্পানি ও সিকিউরিটিজ কাস্টোডিয়ানরা অনলাইনে আলোচিত রিপোর্ট জমা দিতে পারবে। রিপোর্ট জমা হওয়ার পর সংশ্লিষ্টরা সিস্টেম জেনারেটেড প্রাপ্তি স্বীকারপত্রও পাবেন।

প্রতিষ্ঠানগুলো তাদের ড্যাশবোর্ডে ইতোপূর্বে জমা দেওয়া রিপোর্টগুলো দেখতে পাবে। এছাড়া প্রতি মাসের ১০ তারিখের মধ্যে জমা দেওয়া রিপোর্ট সংশোধনও করা যাবে।

বিএসইসি বাইরের কোনো সাহায্য ছাড়া-ই আলোচিত প্ল্যাটফরমটি প্রস্তুত করেছে। গত বছরের ১ জুলাই থেকে এটিতে রিপোর্ট জমা দেওয়া যাচ্ছে।

অনুষ্ঠানের প্রদান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রাক্তন শিক্ষক অধ্যাপক এম. এ. বাকী খলিলি।

তিনি তার বক্তব্যে পুঁজিবাজারের সব ক্ষেত্রে স্বচ্ছতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন,তারা পুঁজিবাজারের আইটি প্ল্যাটফরমকে শক্তিশালী করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

বিএসইসি অনলাইনে জমা দেয়া যাবে মাসিক ও ত্রৈমাসিক রিপোর্ট

এতদিন ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো এই সুযোগের অন্তর্ভুক্ত ছিল। পুঁজিবাজারকে ডিজিটাইজেশন প্রক্রিয়ার অংশ হিসেবে বিএসইসি এই সুবিধার পরিধি বাড়িয়েছে এখন থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনলাইনে ক্রেডিট রেটিং কোম্পানি ও সিকিউরিটিজ কাস্টোডিয়ান প্রতিষ্ঠানও অনলাইনে তাদের মাসিক ও ত্রৈমাসিক রিপোর্ট জমা দিতে পারবে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

আজ মঙ্গলবার (৩০ জুন) বিএসইসিতে অনলাইন ক্রেডিট রেটিং কোম্পানি ও সিকিউরিটিজ কাস্টোডিয়ানের রিপোর্ট জমাদান সংক্রান্ত এক অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এই ঘোষণা দিয়েছেন।

আগামীকাল বুধবার (১ জুলাই) থেকে ক্রেডিট রেটিং কোম্পানি ও সিকিউরিটিজ কাস্টোডিয়ানরা অনলাইনে আলোচিত রিপোর্ট জমা দিতে পারবে। রিপোর্ট জমা হওয়ার পর সংশ্লিষ্টরা সিস্টেম জেনারেটেড প্রাপ্তি স্বীকারপত্রও পাবেন।

প্রতিষ্ঠানগুলো তাদের ড্যাশবোর্ডে ইতোপূর্বে জমা দেওয়া রিপোর্টগুলো দেখতে পাবে। এছাড়া প্রতি মাসের ১০ তারিখের মধ্যে জমা দেওয়া রিপোর্ট সংশোধনও করা যাবে।

বিএসইসি বাইরের কোনো সাহায্য ছাড়া-ই আলোচিত প্ল্যাটফরমটি প্রস্তুত করেছে। গত বছরের ১ জুলাই থেকে এটিতে রিপোর্ট জমা দেওয়া যাচ্ছে।

অনুষ্ঠানের প্রদান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রাক্তন শিক্ষক অধ্যাপক এম. এ. বাকী খলিলি।

তিনি তার বক্তব্যে পুঁজিবাজারের সব ক্ষেত্রে স্বচ্ছতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন,তারা পুঁজিবাজারের আইটি প্ল্যাটফরমকে শক্তিশালী করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

Facebook Comments Box

Posted ৭:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুন ২০২০

bankbimaarthonity.com |

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।