|

Advertisement
×

বে-মেয়াদি তিন মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩   প্রিন্ট   ২২৫ বার পঠিত

বে-মেয়াদি তিন মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

রাষ্ট্রায়াত্ত্ব বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালিত বে-মেয়াদি তিন মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ড তিনটি হচ্ছে-আইসিবি এএমসিএল পেনশনহোল্ডারর্স ইউনিট ফান্ড, আইসিবি এএমসিএল কনভার্টেড ফার্স্ট ইউনিট ফান্ড ও আইসিবি এএমসিএল ইসলামিক ইউনিট ফান্ড।

বুধবার (২৬ জুলাই) অনুষ্ঠিত ফান্ড তিনটির ট্রাস্টি কমিটির সভায় সদ্য সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়।

ফান্ড ৩টির মধ্যে আইসিবি এএমসিএল পেনশনহোল্ডারর্স ইউনিট ফান্ড সর্বশেষ বছরের দ্বিতীয়ার্ধের জন্য ইউনিট প্রতি ১০ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে গত ২৪ জানুয়ারি এই ফান্ডে ৬ টাকা অন্তর্র্বতী ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছিল, যা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। চূড়ান্ত ডিভিডেন্ড নিয়ে ফান্ডটির মোট ডিভিডেন্ডের পরিমাণ দাঁড়িয়েছে ইউনিট প্রতি ১৬ টাকা।

আইসিবি এএমসিএল কনভার্টেড ফার্স্ট ইউনিট ফান্ডে ইউনিট প্রতি ডিভিডেন্ড দেওয়া হবে ৫০ পয়সা।

আর আইসিবি এএমসিএল ইসলামিক ইউনিট ফান্ডের প্রতি ইউনিটে ডিভিডেন্ড দেওয়া হবে ৪০ পয়সা।

 

 

Facebook Comments Box

Posted ১২:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com