Ad
x

ব্যাংক এশিয়ার বোর্ড সভা ২১ মার্চ

বুধবার, ১৩ মার্চ ২০১৯   প্রিন্ট   ৯৭৭ বার পঠিত

ব্যাংক এশিয়ার বোর্ড সভা ২১ মার্চ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের বোর্ড সভা ২১ মার্চ অনুষ্ঠিত হবে। ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওই দিন বিকেল সাড়ে ৩টায় ব্যাংকটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

২০১৭ সালে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

‘এ’ ক্যাটাগরির শেয়ারের এ ব্যাংকটি ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির শেয়ারের মধ্যে স্পন্সর/পরিচালকদের হাতে ৫১ দশমিক ৬৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ৩০ দশমিক ৮২, বিদেশি বিনিয়োগকারীর হাতে ০ দশমিক ৬৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৫ দশমিক ৮৭ শতাংশ শেয়ার রয়েছে।

Facebook Comments Box

Posted ০৫:১৫ অপরাহ্ণ | বুধবার, ১৩ মার্চ ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com