বুধবার ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

ব্লক মার্কেটে পৌনে ৭ কোটি টাকার লেনদেন

  |   বুধবার, ১৪ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   440 বার পঠিত

ব্লক মার্কেটে পৌনে ৭ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মঙ্গলবার (১৩ অক্টোবর) ১৭ কোম্পানির পৌনে ৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- বারাকা পাওয়ার, এসকে ট্রিমস, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বার্জার পেইন্টস, ব্যাংক এশিয়া, বিএটিবিসি, ব্রাক ব্যাংক, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ডিবিএইচ, ফেডারেল ইন্স্যুরেন্স,লংকাবাংলা ফিন্যান্স, ওরিয়ন ফার্মা, পাইওনিয়র ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ ও ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। কোম্পানিগুলোর ১৫ লাখ ৪২ হাজার ৭৩৯টি শেয়ার ৪৩ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৬ কোটি ৭৬ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১ কোটি ২২ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসকে ট্রিমসের। দ্বিতীয় সর্বোচ্চ ৯৯ লাখ ৫ হাজার টাকার বারাকা পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ৯৭ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বার্জার পেইন্টসের।

এছাড়া ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৮ লাখ ৪০ হাজার টাকার, সী পার্লের ৫ লাখ ২ হাজার টাকার, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৫ লাখ ১ হাজার টাকার, পপুলাল লাইফ ইন্স্যুরেন্সের ৪০ লাখ ৬০ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৯ লাখ ৯২ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১২ লাখ ৭৮ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৩৪ লাখ ৮৮ হাজার টাকার, ফেডারেল ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৮৬ হাজার টাকার, ডিবিএইচের ৪৫ লাখ টাকার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫৫ লাখ ৪০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৫৪ লাখ ১০ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৬ লাখ ২৪ হাজার টাকার, ব্যাংক এশিয়ার ২৯ লাখ ২৪ হাজার টাকার এবং এশিয়ার প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৩৪ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ১২:১৬ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।