নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১১ মার্চ ২০২৬ প্রিন্ট ৩১ বার পঠিত
রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন এবং তার স্ত্রী আঞ্জুমান আরা খাতুনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বুধবার (১১ মার্চ, ২০২৬) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন।
দুদকের অনুসন্ধানে জানা গেছে, মো. ফরহাদ হোসেন ও অফিস সহকারী মো. হুমায়ুন কবীরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্প থেকে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন এবং সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে। বর্তমানে এই অভিযোগগুলো দুদকের নিবিড় অনুসন্ধানের আওতায় রয়েছে।
দুদকের সহকারী পরিচালক মো. সাইদুল ইসলাম আদালতে দায়ের করা আবেদনে উল্লেখ করেন যে, বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী অভিযুক্তরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে চলমান অনুসন্ধান প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন বলে আদালত অভিমত ব্যক্ত করেন।
একই দিনে পৃথক এক আদেশে এনবিআরের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুণ্ডুর ওপরও বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়। আদালতে পেশ করা দুদকের আবেদন থেকে জানা যায়, সাধন কুমার কুণ্ডুর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে যা বর্তমানে যাচাই ও অনুসন্ধান পর্যায়ে রয়েছে । অনুসন্ধানে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র থেকে দুদক জানতে পেরেছে যে, তিনি দেশ ত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন।
Posted ০৭:০৭ অপরাহ্ণ | বুধবার, ১১ মার্চ ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com