নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০২ মে ২০২৬ প্রিন্ট ১০ বার পঠিত
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মহসিন হাবিব চৌধুরী। একই সঙ্গে কোম্পানির বিপিবিএল সাবসিডিয়ারিজের এক্সিকিউটিভ ডিরেক্টর, জয়েন্ট ভেঞ্চারসের কো-অর্ডিনেশন ডিরেক্টর এবং নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন রুপালি হক চৌধুরী।
২৯ এপ্রিল পরিচালনা পর্ষদের সভায় তাকে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পাঁচ বছরের জন্য নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ১ আগস্ট থেকে কার্যকর হবে। এই নিয়োগ ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং কোম্পানিজ অ্যাক্ট, ১৯৯৪ ও বাংলাদেশের প্রযোজ্য অন্যান্য আইন ও বিধিবিধানের অধীন থাকবে।
মহসিন হাবিব চৌধুরী বর্তমানে কোম্পানির চিফ অপারেটিং অফিসার ও পরিচালক হিসেবে কর্মরত আছেন। তিনি ১৯৯৫ সালে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডে যোগদান করেন এবং পরবর্তীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে বিক্রয়, বিপণন এবং অপারেশনাল ব্যবস্থাপনার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং কোম্পানির ধারাবাহিক প্রবৃদ্ধি ও বাজার নেতৃত্ব প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
একই সভায় পরিচালনা পর্ষদ রুপালি হক চৌধুরীকে বিপিবিএল সাবসিডিয়ারিজের এক্সিকিউটিভ ডিরেক্টর, জয়েন্ট ভেঞ্চারসের কো-অর্ডিনেশন ডিরেক্টর এবং নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডে দুই বছরের জন্য নিয়োগের সিদ্ধান্ত নেয়, যা ১ আগস্ট থেকে কার্যকর হবে এবং প্রযোজ্য আইন, বিধি ও প্রবিধানের অধীন থাকবে।
রুপালি হক চৌধুরী ২০০২ সালের ১ জুলাই কোম্পানিতে যোগদান করেন এবং ২০০৮ সাল থেকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্বে কোম্পানি উল্লেখযোগ্য সম্প্রসারণ ও রূপান্তরের বিভিন্ন ধাপ সফলভাবে অতিক্রম করেছে এবং তিনি শক্তিশালী কৌশলগত নেতৃত্ব দিয়েছেন।
পরিচালনা পর্ষদ মহসিন হাবিব চৌধুরী এবং রুপালি হক চৌধুরীর প্রতি তাদের অসাধারণ নেতৃত্ব, নিষ্ঠা এবং কোম্পানির প্রতি অমূল্য অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছে এবং ভবিষ্যতেও তাদের দিকনির্দেশনায় কোম্পানি টেকসই প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি সাফল্যের পথে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে।
Posted ০৫:০৭ অপরাহ্ণ | শনিবার, ০২ মে ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com