রবিবার ১৮ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

মে মাসে উৎপাদন শুরু হচ্ছে এম.এল ডাইংয়ের নতুন ইউনিটে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১২ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   571 বার পঠিত

মে মাসে উৎপাদন শুরু হচ্ছে এম.এল ডাইংয়ের নতুন ইউনিটে

প্রকাশিত সংবাদের তথ্য জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) বস্ত্র খাতের কোম্পানি এম.এল ডাইং লিমিটেড। ডিএসই কোম্পানির কাছে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা চাইলে কোম্পানিটি জানায়, চলতি বছরের মে মাসে নতুন ইউনিটে উৎপাদন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ভবানীপুর গাজীপুরে অবস্থিত এম.এল ডাইংয়ের নতুন স্পিনিং ইউনিট। এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি ৫৮ লাখ। কোম্পানি নতুন প্রকল্পে আইপিও ফান্ড থেকে ব্যয় করবে ১৩ কোটি ৪ লাখ টাকা। এছাড়া বাকী ৪৯ কোটি ৫৪ লাখ টাকা কোম্পানির নিজস্ব অর্থায়ন ও ঋণ নেবে।
কোম্পানিটি আশা করছে গড়ে প্রতিদিন ১৬ হাজার ৫০০ কেজি ইয়ার্ন উৎপাদন করবে। নতুন প্রকল্পের মাধ্যমে কোম্পানিটি বছরে ৭৮ কোটি টাকা আয় করবে। নিট প্রফিট ১২ কোটি টাকা ধরা হয়েছে।
মেশিন স্থাপনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। কোম্পানিটি আশা করছে চলতি বছরের মে মাসে নতুন ইউনিটে উৎপাদন শুরু করতে পারবে।

Facebook Comments Box

Posted ১১:৫৩ পূর্বাহ্ণ | সোমবার, ১২ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।