বুধবার ৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সেবা দিয়ে উপহার গ্রহণ করতে পারবেন না

অনলাইন ডেস্ক

সোমবার, ২৪ মার্চ ২০২৫   প্রিন্ট   ৪৮৩ বার পঠিত

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সেবা দিয়ে উপহার গ্রহণ করতে পারবেন না

দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রায় ৪০০টি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান জনগণকে সেবা প্রদান করে থাকে। কিন্তু এসব প্রতিষ্ঠানের সেবার মান খুব একটা উন্নত নয়। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে সেবাদানের বিপরীতে এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারী সেবা প্রত্যাশিদের নিকট থেকে নানাভাবে অনৈতিক আর্থিক সুবিধা গ্রহণ করে থাকেন। কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেখানে উৎকোচ প্রদান না করলে প্রত্যাশিত সেবা পাওয়া যায় না বরং সেবা গ্রহীতাদের বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়। অধিকাংশ রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের এক শ্রেণির কর্মকর্তা নিজেদের জনগণের প্রভু হিসেবে মনে করে থাকেন। তারা ভুলে যান জনগণের প্রদত্ত ট্যাক্সের অর্থে তাদের বেতন-ভাতা প্রদান করা হয়। বিগত সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদের নামে এক প্রকার নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল। বঙ্গবন্ধু পরিষদের নেতাদের খুশি করা না হলে কোনো কাজই করা সম্ভব ছিল না। বর্তমানে কোনো রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানেই আর বঙ্গবন্ধু পরিষদের তৎপরতা প্রত্যক্ষ করা যাচ্ছে না। কিন্তু তাই বলে এটা মনে করার কোনো কারণ নেই যে, প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে। এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি হচ্ছে যদিও মাত্রাটা আগের তুলনায় কিছুটা কম। এই অবস্থায় রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সার্কুলার জারি করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন কোড অব কন্ট্রাক্ট তৈরি করা হয়েছে। এতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি কেউ যদি সেবা প্রদানের বিনিময়ে সেবা গ্রহীতার নিকট থেকে কোনো উপহার গ্রহণ করেন সেটাই শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। অনেকেই আছেন, যারা সরাসরি ঘুষ গ্রহণ করেন না কিন্তু সেবা গ্রহীতাদের নিকট থেকে বিভিন্ন ধরনের উপহার গ্রহণ করে থাকেন। সরকার যে সার্কুলার জারি করেছে তার সঠিক বাস্তবায়ন প্রয়োজন। কোনোভাবেই যেনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ কোনো বাড়তি সুবিধা আদায় করতে না পারেন তা নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box

Posted` ৫:১৭ অপরাহ্ণ | সোমবার, ২৪ মার্চ ২০২৫

bankbimaarthonity.com |

প্রধান সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com