নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০ প্রিন্ট ৫৪২ বার পঠিত
মোহাম্মদ জাহাঙ্গীর রূপালী ব্যাংক লিমিটেডের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার কর্তৃক পদোন্নতি প্রাপ্ত হয়ে রূপালী ব্যাংক লিমিটেডে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি যোগদান করেছেন।
সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মোহাম্মদ জাহাঙ্গীর ১৯৯০ সালে অফিসার হিসেবে রূপালী ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন। ডিএমডি হিসেবে পদোন্নতি পাওয়ার পূর্বে তিনি রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণ ও চট্টগ্রামে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
অভিজ্ঞ এ ব্যাংকার এর আগে সফলতার সাথে শাখা প্রধান ছাড়াও তথ্য প্রযুক্তি বিভাগ, অল্টারনেট ব্যাংকিং বিভাগসহ বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
ব্যাংকিং কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এম.কম (ব্যবস্থাপনা) এবং পরবর্তীতে এমবিএ (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেন।
ব্যক্তিগত জীবনে তিনি দু’সন্তানের জনক। তিনি ভারত, মালয়েশিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ ও ব্যাংকিং সেমিনারে অংশগ্রহণ করেন। তিনি নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
Posted ১২:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com