মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

লভ্যাংশ ঘোষণা করেছে প্রগতি ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   573 বার পঠিত

লভ্যাংশ ঘোষণা করেছে প্রগতি ইন্স্যুরেন্স

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ২২ শতাংশ নগদলভ্যাংশ দেবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পষর্দের বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ৩ টাকা ১৯ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩ টাকা ২ পয়সা।
আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৫ টাকা ৫৭ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৬১ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫০ টাকা ৬৩ পয়সা।
কোম্পানিটির পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ সেপ্টেম্বর, সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ আগস্ট।

Facebook Comments Box

Posted ১২:৪৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।