বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

লাভজনক করতে ঢেলে সাজানো হচ্ছে শিল্পপ্রতিষ্ঠানগুলো: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৭ মে ২০২০   |   প্রিন্ট   |   557 বার পঠিত

লাভজনক করতে ঢেলে সাজানো হচ্ছে শিল্পপ্রতিষ্ঠানগুলো: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন শিল্প প্রতিষ্ঠানসমূহকে লাভজনক করতে ঢেলে সাজানো হচ্ছে। তিনি বলেন, ‘নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত করতে শিল্প মন্ত্রণালয়ের কার্যক্রমে নতুন গতি এসেছে।’

বুধবার (২৭ মার্চ) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব কে এম আলী আজমের দায়িত্ব গ্রহণ এবং বিদায়ী সচিব মো. আবদুল হালিমের কর্মজীবনের সমাপ্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় শিল্পমন্ত্রী এ কথা বলেন। নবনিযুক্ত সচিব কে এম আলী আজমের সভাপতিত্বে সভায় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বিশেষ অতিথির বক্তৃতা রাখেন।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতিতে অর্থনীতির চাকাকে গতিশীল রাখতে স্বাস্থ্যবিধি মেনে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানাসমূহ চালু রাখা হয়েছে। পাশাপাশি, এ সময় চাহিদা অনুসারে বেসরকারি উদ্যোক্তাদেরও সবধরনের সহযোগিতা প্রদান করা হয়েছে।’

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতিতে জীবন ও জীবিকার মাঝে সমন্বয় রেখে সরকার কাজ করছে।’ বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের যে অবস্থান তৈরি হয়েছে সেটি ধরে রাখার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান শিল্পমন্ত্রী।

এ সময় শিল্প প্রতিমন্ত্রী বলেন, ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন কল-কারখানাগুলোকে লাভজনক করতে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। এ সকল উদ্যোগের ফলে অলাভজনক কারখানাগুলো ধীরে ধীরে ক্ষতির পরিমাণ কমিয়ে লাভজনক হয়ে উঠছে। চালু কারখানাগুলোকে লাভজনক করার পাশাপাশি বন্ধ কারখানাগুলো চালু করার বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে।’

সভায় শিল্প প্রতিমন্ত্রী সরকারের রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ অর্জনের পথে দেশের শিল্পখাতকে এগিয়ে নিয়ে যেতে শিল্প মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box

Posted ১১:০৭ অপরাহ্ণ | বুধবার, ২৭ মে ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(12354 বার পঠিত)
Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।