|

Advertisement
×

লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৫৩৫ বার পঠিত

লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির মোট ৩০ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে শীর্ষস্থানে রয়েছে। বুধবার কোম্পানিটি মোট ২৬ লাখ ২৬ হাজার শেয়ার হাতবদল করেছে। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পনি লিমিটেড। কোম্পানিটির ৯ লাখ ৩৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩০ কোটি ২৭ লাখ টাকা।

বেক্সিমকো তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ১৭ লাখ ২৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৯ কোটি ৯৩ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক, নিটল ইন্স্যুরেন্স, কনফিডেন্স সিমেন্ট, বিডি ফিন্যান্স, বিবিএস ক্যাবলস ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি।

Facebook Comments Box

Posted ০৪:০৯ অপরাহ্ণ | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com